মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

তেলের মজুত ফুরানোর শঙ্কায় হরমুজ নিয়ে ইরানের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ২০:২০

শেয়ার

শেয়ার

তেলের মজুত ফুরানোর শঙ্কায় হরমুজ নিয়ে ইরানের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন দেশ
তেলের মজুত ফুরানোর শঙ্কায় হরমুজ নিয়ে ইরানের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন দেশ

তেহরানভিত্তিক থিঙ্ক-ট্যাংক 'ডিপলো হাউস'-এর পরিচালক হামিদরেজা গোলামজাদেহ দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে নৌযান পারাপারের বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশ ইরানের সাথে যোগাযোগ করছে।
আল জাজিরাকে গোলামজাদেহ বলেন, নানান বাগাড়ম্বর থাকা সত্ত্বেও প্রতিটি দেশ ইরানের কাছে আসছে এবং নৌযান পারাপারের শর্তগুলো জানতে চাইছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাষ্ট্রপতির দপ্তরের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন যে, ফ্রান্স এই পথ ব্যবহারের অনুমতি পেতে ইরানের সাথে কাজ করছে এবং তাদের কাঠামো মেনে নিচ্ছে। এই সব দেশেরই কৌশলগত তেলের মজুত ফুরিয়ে আসছে এবং তাদের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, প্রণালির বিষয়ে ইরানের অবস্থান হলো, এক্ষেত্রে তাদের আমেরিকানদের অনুমতির কোনো প্রয়োজন নেই। ইরানকে তার নিজস্ব জলসীমা নিয়ন্ত্রণ করতে হবে এবং এর জন্য তারা একটি নতুন কাঠামো তৈরি করছে।

Revolution24TV Footer