মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

ইরান যুদ্ধ ওয়াশিংটনের প্রতিরোধক্ষমতার দুর্বলতা ফাঁস করে দিয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ২৩:১৪

শেয়ার

শেয়ার

ইরান যুদ্ধ ওয়াশিংটনের প্রতিরোধক্ষমতার দুর্বলতা ফাঁস করে দিয়েছে
ইরান যুদ্ধ ওয়াশিংটনের প্রতিরোধক্ষমতার দুর্বলতা ফাঁস করে দিয়েছে

মার্কিন প্রভাবশালী দৈনিক হিল ইরান-মার্কিন সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে এক প্রতিবেদনে লিখেছে, এই যুদ্ধ আমেরিকার কৌশলগত দুর্বলতাগুলো প্রকাশ করার পাশাপাশি চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দেশটির বিশ্বাসযোগ্যতা এবং প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দিয়েছে।

দৈনিক হিল সাম্প্রতিক ইরান-মার্কিন যুদ্ধের পরিণতি পর্যালোচনা করে একটি নিবন্ধে দাবি করেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের স্বার্থের জন্য ক্ষতিকর চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিকটি লিখেছে ইরান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতি হিসেবে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াসহ কৌশলগত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকে হ্রাস করেছে এবং এই দেশগুলো এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে, ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও ইচ্ছাশক্তি নেই।

ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইরানের ঘটনার উল্লেখ করে হিল লিখেছে: ট্রাম্প প্রশাসনের কার্যকলাপ এটাই প্রমাণ করে, দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলার জন্য প্রয়োজনীয় সংহতি ও স্থিতিশীলতার অভাব রয়েছে, এমনকি এমন পরিস্থিতিতেও যা সরাসরি যুদ্ধের দিকে গড়ায় না।

এই বিশ্লেষণের আরেকটি অংশে বলা হয়েছে, ইরান যুদ্ধ সামুদ্রিক হুমকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অর্থনীতির দুর্বলতাও প্রকাশ করেছে।

হিলের মতে, ঠিক যেমন হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি তাইওয়ান প্রণালীও এশিয়ায় উৎপাদিত প্রায় ২০ শতাংশ পণ্য ও সরঞ্জাম, বিশেষ করে তাইওয়ানের উন্নত চিপ পরিবহনের পথ এবং এই পথগুলোতে যেকোনো ধরনের ব্যাঘাত বিশ্ব অর্থনীতিকে সংকটের মুখে ফেলতে পারে।

সূত্র: দ্য হিল

Revolution24TV Footer