মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

শোকাহতদের স্লোগান: ‘যারা আমাদের ইমামকে হত্যা করেছে, আমরা তাদের হত্যা করব’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ২০:৩৭

শেয়ার

শেয়ার

শোকাহতদের স্লোগান: ‘যারা আমাদের ইমামকে হত্যা করেছে, আমরা তাদের হত্যা করব’
শোকাহতদের স্লোগান: ‘যারা আমাদের ইমামকে হত্যা করেছে, আমরা তাদের হত্যা করব’

ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে -ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় অংশ নেওয়া শোকাহতদের স্লোগান দিতে শোনা যায়,‘আমাদের স্লোগান একটাই: প্রতিশোধ, প্রতিশোধ।’ ‘যারা আমাদের ইমামকে হত্যা করেছে, তাদের আমরা হত্যা করব, হত্যা করব।’

এর আগে সরকার-সমর্থকরা বিশাল জমায়েত থেকে স্লোগান দেয়, ‘আমেরিকার নিপাত যাক, আমেরিকা মুর্দাবাদ,  ইসরায়েল নিপাত যাক’

এ ছাড়াও হিব্রু ভাষায় বহুল প্রচারিত ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১২ উম্মাহর শহীদ নেতা ইমাম খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে লিখেছে, এখনও লাখো মানুষ শেষ বিদায় ও জানাজার শোভাযাত্রায় অংশ নিতে পথে রয়েছেন। তেহরানে উপস্থিত জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানাচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এই শোকানুষ্ঠান চার দিন ধরে চলবে এবং ইরাকেও অনুষ্ঠিত হবে।   

চ্যানেলটি এছাড়াও প্রচার করে আইআরজিসির কমান্ডার বলেছেন, যারা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার স্বপ্ন দেখছে, তারা সেই স্বপ্ন কবরে নিয়েই যাবে। পশ্চিমা দেশগুলোও অত্যন্ত নিবিড়ভাবে এই শোকানুষ্ঠান পর্যবেক্ষণ করছে।

হিব্রু ভাষার এই গণমাধ্যমটি তাদের ওয়েবসাইটে আরও লিখেছে, ইসলামী প্রজাতন্ত্রের সাবেক নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর দেহ মুবারককে ঘিরে বিদায় ও শোকানুষ্ঠান আজ (শনিবার) দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছে। উপস্থিত জনতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের দাবিতে স্লোগান দিচ্ছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এই শোকানুষ্ঠান মোট ছয় দিন চলবে। ইরান ও ইরাকের বিভিন্ন শহর অতিক্রম করার পর আগামী বৃহস্পতিবার মাশহাদে দাফনের মাধ্যমে এর সমাপ্তি হবে।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভ ইরানের আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠানকে ইসলামী প্রজাতন্ত্রের শক্তি প্রদর্শন হিসেবে বর্ণনা করেছে।

বহুল দর্শকপ্রিয় এই ইসরায়েলি গণমাধ্যমটি উম্মাহর শহীদ নেতা ইমাম খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে লিখেছে, এখনও লাখো মানুষ শেষ বিদায় ও জানাজার শোভাযাত্রায় অংশ নিতে পথে রয়েছেন। তেহরানে উপস্থিত জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানাচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এই শোকানুষ্ঠান চার দিন ধরে চলবে এবং ইরাকেও অনুষ্ঠিত হবে। এছাড়া আইআরজিসির কমান্ডার বলেছেন, যারা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার স্বপ্ন দেখছে, তারা সেই স্বপ্ন কবরে নিয়েই যাবে। পশ্চিমা দেশগুলোও অত্যন্ত নিবিড়ভাবে এই শোকানুষ্ঠান পর্যবেক্ষণ করছে।

হিব্রু ভাষার এই গণমাধ্যমটি তাদের ওয়েবসাইটে আরও লিখেছে, ইসলামী প্রজাতন্ত্রের সাবেক নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর দেহ মুবারককে ঘিরে বিদায় ও শোকানুষ্ঠান আজ (শনিবার) দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছে। উপস্থিত জনতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের দাবিতে স্লোগান দিচ্ছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এই শোকানুষ্ঠান মোট ছয় দিন চলবে। ইরান ও ইরাকের বিভিন্ন শহর অতিক্রম করার পর আগামী বৃহস্পতিবার মাশহাদে দাফনের মাধ্যমে এর সমাপ্তি হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, পার্সটুডে

Revolution24TV Footer