মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

চট্টগ্রাম বন্দরে মেডিকেল অফিসার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ২২:৪৮

শেয়ার

শেয়ার

চট্টগ্রাম বন্দরে মেডিকেল অফিসার নিয়োগ
চট্টগ্রাম বন্দরে মেডিকেল অফিসার নিয়োগ

চট্টগ্রাম বন্দরে জনবল নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটি নবম গ্রেডে মেডিকেল অফিসার পদে দুজনকে নিয়োগ দেবে বন্দর কর্তৃপক্ষ। আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ২টি

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: চট্টগ্রাম বন্দর

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ এক বছরের ইনসার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: সার্জারি/মেডিসিন/গাইনোকোলজি/চক্ষু/ইএনটি/রেডিওগ্রাফি/পেড্রিয়াটিক ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ ও বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ এবং অন্যান্য পাঠ্যসূচিবহির্ভূত কার্যাদি উল্লেখপূর্বক ‘পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’ বরাবর ডাকযোগে বা সরাসরি প্রেরণ করতে হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

অফিশিয়াল ওয়েবসাইটhttps://cpa.portal.gov.bd

আবেদন শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫

 

 

 

 

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫

Revolution24TV Footer