মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

আমরণ অনশনে থাকা ৮ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ২২:২৭

শেয়ার

শেয়ার

আমরণ অনশনে থাকা ৮ শিক্ষার্থী অসুস্থ
আমরণ অনশনে থাকা ৮ শিক্ষার্থী অসুস্থ

একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বিআইটির আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের দাবিতে আমরণ অনশনে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চুপ রয়েছে।

 

মঙ্গলবার (১২আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের অনশনের ৪২ ঘণ্টায় এখন পর্যন্ত ৮জন শিক্ষার্থী অসুস্থ হলেও সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ জানান শিক্ষার্থীরা।

 

১০ আগস্ট রোববার থেকে যৌক্তিক ১ দফা দাবি নিয়ে আমরণ অনশনে অংশ নিয়েছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শতাধিক শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা জানান, আমরণ অনশনের ৪৮ ঘণ্টায় ৮জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তাদের মধ্যে একজন শিক্ষার্থীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে বারডেম হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়।

 

অসুস্থ শিক্ষার্থীরা হলেন-আমির হামজা বদর, অপূর্ব কুমার দাস, নির্ঝর, আয়নান চৌধুরী, লুৎফর রহমান, আমান উল্লাহ, আমিন আহমেদ লুৎফর ও মো. ইফাজ।

 

শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল শিক্ষা দেশের শিল্প, প্রযুক্তি ও অর্থনীতির মেরুদণ্ড। আমরা আশা করি, সরকার আমাদের দাবি পূরণ করে প্রকৌশল শিক্ষার ভবিষ্যৎ রক্ষায় পাশে থাকবেন। আমাদের আমরণ অনশনে এনসিপিসহ কয়েকটি সংগঠন একাত্মতা পোষন করলেও কোন অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের থেকে এখন পর্যন্ত সাড়াশব্দ পাচ্ছি না। তারা এসে দেখে যাক তাদের সন্তানরা কতটা অসহায়, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে।

 

ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ২০ মে থেকে আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ একাডেমিক শাটডাউন ঘোষণা করেছে। 

 

দুই মাসের বেশি সময় ধরে ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলনের পর ২৭ জুলাই থেকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন। ৩১ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৯ দিনের মধ্যে লিখিত সমাধানের জন্য আল্টিমেটাম দিয়েছিলেন। 

 

১০ দিনেও আমরা লিখিত প্রতিক্রিয়া বা সমাধান পাননি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ আগস্ট থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

Revolution24TV Footer