চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন তবে তিনি এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। কোনো ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।