মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৬:৩৪

শেয়ার

শেয়ার

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেন
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে দিলারা হাফিজ স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Revolution24TV Footer