পথচারীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ। দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি যেন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে।
ব্রিজটি দেখে মনে হবে এখনই ভেঙ্গে পড়বে। এটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের সামনের ফুটওভার ব্রিজ। প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। দীর্ঘদিনের অবহেলায় ব্রিজটির অবস্থা দিন দিন হয়েছে নাজুক। তাই জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ।
ব্রিজটি ব্যবহার করা একজন পথচারী বলেন, বৃষ্টির সময় অবস্থা খুবই খারাপ থাকে। আর দেখে মনে হয় যেকোন সময়ে ব্রিজটি ভেঙে পড়বে।
ক্ষোভের শেষ নেই ফুটওভার ব্রিজ ব্যবহারকারীদের। এমন ব্যস্ত সড়কের ওপর কীভাবে এতোদিন এমন অবস্থায় পড়ে আছে, সেটি নিয়েই বিস্মিত সবাই। ব্রিজ মেরামত ও দেখভালের দায় নিয়ে কতৃপক্ষের ঠেলাঠেলিতে জীবন শংকায় সাধারণ মানুষ। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের দাবি তাদের।
আরও পড়ুন:







