মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৪:২৭

শেয়ার

শেয়ার

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে 'ফৌজদারি অবহেলা' হিসেবে আখ্যায়িত করে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তাঁর উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে। আজ রবিবার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিটটি দায়ের করেন।
দায়েরকৃত রিটে এই ঘটনার সার্বিক তদন্তে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আর্জি জানানো হয়েছে। এই আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজিএইচএস) সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এর আগে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের ইস্যুটিকে কেন্দ্র করে গত ৬ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, দেশে আকস্মিকভাবে বিলুপ্তপ্রায় রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে ৪ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। সেই সাথে অসংখ্য শিশু ও সাধারণ নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অভিযোগ করেন, হামের মতো অত্যন্ত জরুরি টিকাকে রাষ্ট্রীয় সুরক্ষাবলয় থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে অশুভ ও অপরাধমূলক উদ্দেশ্য ছিল।
এই কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন শুভ্র, নূর জাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব সাবেক উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ তাঁদের সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

Revolution24TV Footer