মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫ ১৮:১৪

শেয়ার

শেয়ার

আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা'
আ.লীগ কার্যালয়ে এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা'

চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ আগস্ট মধ্যরাতে একদল যুবক ডিজেপার্টির আয়োজন করে। ওই পার্টি চলাকালে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গান বাজানোয় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হন।

 

হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আল আমিন সায়েম জানান, ১৫ আগস্ট সন্ধ্যা থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিলে ওই অফিসে ডিজে পার্টির আয়োজন করে।

 

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে তারা রঙ্গ এবং ব্যঙ্গ করে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা' গানের সাথে আনন্দ ফুর্তি করছিলেন। এসময় বাইরে থেকে ছাত্রদল এবং যুবদলের বেশ কিছু লোক এসে হামলা করে এবং বিতর্কে জড়ায়। তাদের হামলায় কয়েকজন আহত হন। ডিজে পার্টির সরঞ্জাম ভাঙচুর করা হয়।

 

এ ব্যাপারে চাঁদ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বলেন, যুবদল এবং আমরা করেছি, বিষয়টা এমনটি নয়। আওয়ামী লীগ অফিসে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানের সাথে ডিজে পার্টির আওয়াজ শুনে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। ফলে হামলার ঘটনা ঘটে। পরে ভুল বোঝাবুঝির অবসান হয়।

 

বিষয়টি নিয়ে এনসিপি চাঁদপুর জেলা সভাপতি মাহবুব আলম বলেন, মূলত ১৫ আগস্টকে ব্যাঙ্গ করে আওয়ামী লীগ অফিসে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই গান বাজায়। এ সময় ছাত্রদল-যুবদল বুঝে শুনেই আমাদের উপর হামলা করেছে।

 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গান-বাজনার আয়োজন করেন। একপর্যায়ে স্থানীয়দের সাথে গান চালানো নিয়ে বির্তকের সৃষ্টি হয়। এতে একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Revolution24TV Footer