মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

হাদির আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪৭

শেয়ার

শেয়ার

হাদির আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম
হাদির আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

ফেসবুক পোস্টে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি রাজনীতিতে এগিয়ে এসেছেন। তিনি উল্লেখ করেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বহুবার ‘বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো হবে’ এমন ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হলে প্রয়োজন বৈশ্বিক চিন্তাধারাসম্পন্ন নেতৃত্ব। নেতৃত্বের ক্ষেত্রে শিক্ষা, লালন-পালন, সামাজিক যোগাযোগ এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ যা বাস্তব রূপান্তরের জন্য অপরিহার্য।

তিনি আরও লেখেন, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে নারীরা চলাচলের সময় স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হবেন না। পাশাপাশি একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হাঁটা ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

জনস্বার্থের কথা তুলে ধরে মেঘনা আলম বলেন, স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম চালু করা হবে, যেখানে গোসল, ব্রেস্টফিডিং ও শিশুর ডায়াপার পরিবর্তনের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী ও পার্কে হাঁটতে বের হওয়া মানুষ পরিচ্ছন্নতার সুবিধা পান।

তিনি বলেন, এমপি নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনযাপন নিশ্চিত করা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে যা টেকসই ও মানবিক নগর ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।

Revolution24TV Footer