মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬ ২২:২৬

শেয়ার

শেয়ার

আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি
আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীকে দলের সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে দলটি।

রোববার (৪ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ডা. ছালেক চৌধুরী নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে আজ বৈধ ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

Revolution24TV Footer