মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

একজন মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩৫

আপডেট: ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩৬

শেয়ার

শেয়ার

একজন মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ
একজন মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ

একজন মুক্তিযোদ্ধাকে জোটে নিয়ে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে জামায়াতে ইসলামী -এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটি জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় যোগ দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারাই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছে। নিজেরা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করে আজ মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় দলটি।

তিনি বলেন, দেশের দেশপ্রেমিক জনগণ ও স্বাধীনতার পক্ষের শক্তি জামায়াতে ইসলামীর স্বাধীনতার ইতিহাস বিকৃতির প্রতিবাদ জানাবে।

চকরিয়ার কোনাখালী ইউনিয়নের এই পথসভায় সালাহউদ্দিন আহমদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্বাধীনতার ইতিহাস নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন। সভায় বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও অনুসারীরা উপস্থিত ছিলেন।

Revolution24TV Footer