মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বিতর্ক সৃষ্টি করে স্বাধীনতার বিকৃত ইতিহাস বলছে জামায়াত: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:২০

শেয়ার

শেয়ার

বিতর্ক সৃষ্টি করে স্বাধীনতার বিকৃত ইতিহাস বলছে জামায়াত: সালাহউদ্দিন
বিতর্ক সৃষ্টি করে স্বাধীনতার বিকৃত ইতিহাস বলছে জামায়াত: সালাহউদ্দিন

১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ নির্বাচন আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি এদিন ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহবান জানিয়েছেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশে যোগ দিয়ে তিনি এই আহবান জানান। 

এসময় সালাহউদ্দিন বলেন, কারও সমালোচনা নয়, দেশ নিয়ে বিএনপির যে পরিকল্পনা তা নিয়ে এগিয়ে যেতে চান তারা। 

সম্প্রতি ‘স্বাধীনতার ঘোষণা’ নিয়ে এলডিপির নেতা অলি আহমদকে নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের করা এক মন্তব্যের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, অহেতুক বিতর্ক সৃষ্টি করতে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতার বিকৃত ইতিহাস বলা শুরু করেছে। দলটি স্বাধীনতার বিরোধীতা করে এখন নিজেদের মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতিহাস বিকৃতির আশ্রয় নিয়েছে। সালাহউদ্দিন বলেন, বিএনপিকে একমাত্র মুক্তিযোদ্ধাদের দল। 

এসময় নানা ভোটারদের উদ্দেশে নানা প্রতিশ্রুতি তুলে ধরে স্বৈরাচার ঠেকাতে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

Revolution24TV Footer