রাষ্ট্র গঠনে ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে ড. মিজানুর রহমান আজহারী উল্লেখ করেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন ভোটাররা দুটি পৃথক ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ব্যালট থাকবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অপর ব্যালটটি হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের জন্য। সেখানে প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সমর্থন রয়েছে কি না—সে প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন।
আরও পড়ুন:





-6a4a7e705520e.jpg)

