মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪৩

শেয়ার

শেয়ার

৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুর
৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, ভোট সুষ্ঠু হলে কমপক্ষে ৩০ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তার আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, অভিযোগের মত শুনালেও এটা বাস্তব যে আমরা একটা ভদ্র নম্র পলিটিক্স করায় আমাদের লোকজন স্বাভাবিকভাবেই বিনয়ী মানুষ। তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। মূলত, আমরা ভদ্র পলিটক্স করায় অনেকেই দুর্ব্যবহার করছেন।

এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে নুর বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, অনেক জায়গায় প্রিসাইডিং অফিসার, সরকারী প্রিসাইডিং অফিসার- তারা একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন্দ্রের মধ্যে ভোট চাচ্ছেন এবং মানুষকে প্রেসার ক্রিয়েট করছেন।

এছাড়াও বিভিন্ন এলাকায় এজেন্টের সাথে ঝামেলা করার অভিযোগ তুলে তিনি বলেন, এতে আমাদের ভোটাররা এবং এজেন্টরা আতঙ্কিত হয়েছেন।

নুরুল হক নুর বলেন, এখানকার চল্লিশটির মতো ভোটকেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ণ। যেখানে যেকোনো সময়ে সংঘাত-সহিংসতা হতে পারে। এখন শেষ সময় প্রশাসনের তৎপরতা না থাকলে একটু সমস্যা হবে। আশা করি, এ ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেবে। 

প্রসঙ্গত, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

Revolution24TV Footer