মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

বিয়ে করলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল, পাত্রী কে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:২২

শেয়ার

শেয়ার

বিয়ে করলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল, পাত্রী কে?
বিয়ে করলেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল, পাত্রী কে?

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিবাহিত জীবনে পদার্পণ করেছেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মিরপুরের একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রশিবিরের বর্তমান সভাপতি সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে বিবাহের খবর জানিয়েছেন।

তিনি তার পোস্টে লিখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই বিবাহিত জীবনে পদার্পণ করলেন। ভাইকে মোবারকবাদ ও শুভকামনা জানাচ্ছি।

পোস্টের শেষে তিনি লেখেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।

এছাড়া ডাকসুর জিএস এস এম ফরহাদ তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশেনে লেখেন, বিবাহিতদের দলে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাইকে স্বাগতম! পরবর্তী সুপাত্র Shadik Kayem ভাই।

জানা যায়, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাহিদুল ইসলাম। কনের নাম জুআয়রিয়া। তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক-বর্তমান কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

 

Revolution24TV Footer