মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে হুইপ রকিবুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০১:৪৪

শেয়ার

শেয়ার

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে হুইপ রকিবুল
সরকারি দলের হুইপ রকিবুল ইসলামছবি: ভিডিও থেকে নেওয়া

সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না। তারা চায় প্রকাশ্যে সবকিছুই হবে।’

আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির এই সংসদ সদস্য এ কথা বলেন।

রকিবুল ইসলাম বলেন, যদি গুপ্তভাবে ‘মব ক্রিয়েট’ করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয়, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এটা কখনোই সুখকর হবে না। ভালো কিছু বয়ে আনবে না।

এই সংসদ সদস্য বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছে, তারা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক। তারা চায় ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনো গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না। তারা চায় প্রকাশ্যে সবকিছুই হবে। উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে এবং যদি রাজনীতির কোনো আলোচনা করতে হয়, সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে।’

যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চলবে, সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে উল্লেখ করে রকিবুল ইসলাম বলেন, ‘আমরা চাই, ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না। আর চাই না কোনো মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলের জমানায় আমরা ফিরে যেতে। আমরা চাই, মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্রসমাজ গড়ে উঠুক, দেশের নেতৃত্ব গড়ে উঠুক।’

Revolution24TV Footer