মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

'আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না'

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ২১:৩৯

শেয়ার

শেয়ার

'আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না'
'আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না'

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হলে বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জনের মাঝেই শনিবার (২ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।


নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, তিনি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। পাশাপাশি এই ময়লার বিল মওকুফের উদ্যোগ এমনভাবে বাস্তবায়ন করা হবে, যার ফলে পরিচ্ছন্নতাকর্মীরাও কোনো ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।

Revolution24TV Footer