মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

মেয়র হলে দুই বছরে ঢাকার চিত্র পরিবর্তনের অঙ্গীকার করলেন আব্দুস সালাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১২:৪১

শেয়ার

শেয়ার

মেয়র হলে দুই বছরে ঢাকার চিত্র পরিবর্তনের অঙ্গীকার করলেন আব্দুস সালাম
মেয়র হলে দুই বছরে ঢাকার চিত্র পরিবর্তনের অঙ্গীকার করলেন আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হতে পারলে দুই বছরের মধ্যে ঢাকা শহরের চিত্র পরিবর্তন করার অঙ্গীকার করলেন এই সিটির প্রশাসক ও বিএনপি নেতা আব্দুস সালাম।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে নগর ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নগর পরিষ্কার কর্মসূচি উদ্বোধনের পর তিনি এই অঙ্গীকার করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে। সারা বিশ্বের প্রথম স্থানে পৌঁছাতে হবে। ঢাকা দক্ষিণ সিটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা চলছে।

এ সময় নগর ভবনের সামনের সড়কের ময়লা আর্বজনা পরিষ্কার করা হয়। ঝাড়ু হাতে 'ক্লিন সিটি, গ্রিন সিটি' সংগঠনটির শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

 
Revolution24TV Footer