বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় অভিযুক্ত ব্যক্তি যুবদলের কেউ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
আজ রোববার (৫ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
পোস্টে আবদুল মোনায়েম মুন্না লেখেন, বরিশাল শহরের সদর রোডস্থ অগ্রণী হাউজিং লিমিটেডের এমডির সাথে একটি অনাকাঙ্খিত ঘটনায় উদ্দেশ্যমূলক ভাবে বরিশাল মহানগর যুবদলকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি মহল মিথ্যা অপপ্রচার করছে।
তিনি আরও লেখেন, আমি যুবদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি ঘটনার সাথে জড়িত জনৈক মোস্তাফিজুর রহমান লিটু বরিশাল মহানগর যুবদলের কোন পর্যায়ের পদ পদবীতে কখনোই ছিল না। আমি বরিশাল মহানগরীর পুলিশ প্রশাসনকে অভিযুক্ত এই ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।
আরও পড়ুন:





-6a4a7e705520e.jpg)

