মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু কবে, দাম কত, কীভাবে কিনবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ০৪:০৯

শেয়ার

শেয়ার

২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু কবে, দাম কত, কীভাবে কিনবেন
২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরুর দিনক্ষণ জানিয়েছে ফিফাছবি: এক্স

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—প্রথমবারের মতো তিন দেশ মিলে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ৪৮ দল নিয়ে ফুটবলের সর্ববৃহৎ এই বৈশ্বিক আসর শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, শেষ ১৯ জুলাই। দেশ ৩টির ১৬ শহরের ১৬ ভেন্যুতে হবে মোট ১০৪ ম্যাচ।

মাঠে বসে প্রিয় দলের ম্যাচের সাক্ষী হতে ফুটবলপ্রেমীরা নিশ্চয় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সে জন্য দরকার টিকিট, যা বিশ্বকাপে ‘সোনার হরিণ’ হয়ে ওঠে। আসর শুরুর প্রায় ১১ মাস আগে টিকিট বিক্রির দিনক্ষণ জানিয়ে দিল ফিফা।

টিকিট বিক্রি শুরু কবে

আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট ক্রয়ের প্রাথমিক আবেদন গ্রহণ করা শুরু হবে। এ জন্য fifa.com/tickets ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকিট কেনার ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে ফিফা। থার্ড পার্টির কোনো ওয়েবসাইট থেকে টিকিট কিনলে সেটা বৈধ না–ও হতে পারে।

টিকিট বিক্রি শেষ কবে

ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে, যা চলবে আগামী বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। এ ছাড়া প্রতিটি ধাপের ক্রয়পদ্ধতি, অর্থ প্রদানের পদ্ধতি এবং টিকিটের ধরনে ভিন্নতা থাকবে।

টিকিটের দাম কত

উদ্বোধনী ম্যাচ: ৩৫৩ ডলার থেকে ৭০৬ ডলার (৪২ হাজার ৮২০ টাকা থেকে ৮৫ হাজার ৬০০ টাকা)।

গ্রুপ পর্ব ও শেষ বত্রিশ পর্ব: ৮২ ডলার থেকে ২৫৯ ডলার (৯ হাজার ৯০০ টাকা থেকে ৩১ হাজার ৪০০ টাকা)।

শেষ ষোলো পর্ব: ১১৮ ডলার থেকে ৩১৮ ডলার (১৪ হাজার ৩০০ টাকা থেকে ৩৮ হাজার ৫০০ টাকা)।

কোয়ার্টার ফাইনাল: ২৩৫ ডলার থেকে ৪৯৪ ডলার (২৮ হাজার ৫০০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকা)।

সেমিফাইনাল: ৪১২ ডলার থেকে ১ হাজার ১১৮ ডলার (৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা)।

ফাইনাল: ৭০৬ ডলার থেকে ১ হাজার ৮৮২ ডলার (৮৫ হাজার ৬০০ টাকা থেকে ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা)।

ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের টিকিট

যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ প্যাকেজ: একক আয়োজক শহরে ৪ থেকে ৯ ম্যাচ—সর্বনিম্ন দাম ৮ হাজার ২৭৫ ডলার (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)।

যুক্তরাষ্ট্র চার ম্যাচের সিরিজ প্যাকেজ: একাধিক ভেন্যুতে ৪টি গ্রুপ পর্বের ম্যাচ—সর্বনিম্ন দাম ৫ হাজার ৩০০ ডলার (৬ লাখ ৪২ হাজার ৯০০ টাকা)।

ফলো মাই টিম (নিজ দলের ম্যাচ) সিরিজ প্যাকেজ: নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ (স্বাগতিক দল ছাড়া)—সর্বনিম্ন দাম ৬ হাজার ৭৫০ ডলার (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)।

ফিফার বার্তা

টিকিট কেনা কোনোভাবেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় প্রবেশের নিশ্চয়তা দেয় না। আয়োজক এই তিন দেশে প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। টিকিট দিয়ে ফুটবলপ্রেমীরা শুধু স্টেডিয়ামে ঢুকতে পারবেন।

 
Revolution24TV Footer