মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬
১৩ শ্রাবণ, ১৪৩৩
২৮ ১৪৪৭

News Ticker
22.gif

নেপালের কাছে হেরে সেমিতে ভারতকে পেল বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১৮:৫৬

শেয়ার

শেয়ার

নেপালের কাছে হেরে সেমিতে ভারতকে পেল বাংলাদেশের মেয়েরা
নেপালের কাছে হেরে সেমিতে ভারতকে পেল বাংলাদেশের মেয়েরা

এশিয়ান বীচ গেমস কাবাডির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশ মেয়েরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হেরে যায় লাল-সবুজ প্রতিনিধিরা। চীনের সানিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই পরাজয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। 

শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দু ছাড় দেয়নি।

বিরতিতে যাওয়ার সময় নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।

বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬।  মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যা নেপাল।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।

Revolution24TV Footer