সর্বশেষ
বোলিংয়ে এসেই উইকেট নিলেন নাহিদ রানা
সিলেট টেস্টে জিততে হলে রান তাড়ায় বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। তবে এরপরও ম্যাচটি জিতে সিরিজ হার ঠেকাতে চায় পাকিস্তান। চতুর্থ দিন সকালে সে লক্ষ্যে দুই ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল শুরুটা ভালোই করেছিলেন। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে খেলতে খুব একটা বেগ পেতে হচ্ছিল না তাদের। কিন্তু দৃশ্যপটে নাহিদ রানা হাজির হতেই পাল্টে গেল পাশার দান।
মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন নাহিদ রানা। প্রথম চেঞ্জে বোলিংয়ে এসে দ্বিতীয় ওভারেই ফেরালেন আব্দুল্লাহ ফজলকে।
নাহিদের করা ১১তম ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ছিল অফ স্টাম্পের বাইরে শর্ট বল। ফজল লম্বা হয়ে দাঁড়িয়ে অফসাইডে স্কয়ারের দিকে খেলার চেষ্টা করেন। কিন্তু বলটি একটু বেশি উঠে আসে এবং ব্যাটের ওপরের দিকে লেগে যায়। ফজল যথেষ্ট নিয়ন্ত্রণ রেখেই শট খেললেও বলটি নিচের দিকে নামতে নামতে গালিতে থাকা মেহেদী হাসান মিরাজের একদম হাতে গিয়ে পৌঁছায় এবং এই অলরাউন্ডার দুর্দান্ত ক্যাচটি ধরেন।
মিরাজের ক্যাচটি দারুণ ছিল। পাকিস্তানিদের সন্দেহের মুখে আম্পায়ার রিভিউ দেখে আউট নিশ্চিত করেন। রানার গতির ফল আরও একবার পেল বাংলাদেশ।
৬ রান করে আউট হলেন ফজল। ২৭ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান।
এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ১৩ ওভারে ৩৯ রান। ২০ রানে ব্যাট করছেন আজান। ৯ রান করে তার সঙ্গী শান মাসুদ। জয়ের জন্য পাকিস্তান এখনও প্রয়োজন ৩৯৮ রান।
এর আগে গতকাল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হয়। ১২ চার ১ ছক্কায় ১৩৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এছাড়া ৬৯ রান করেন লিটন দাস।
পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ ৪টি, সাজিদ খান ৩টি, হাসান আলী ২টি এবং মোহাম্মদ আব্বাস ১টি উইকেট শিকার করেন।
আরও পড়ুন:







